1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

ডিপজলের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

মারধর ও এসিড নিক্ষেপের ঘটনায় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মো. রাশিদা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী মামলার আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্তের নির্দেশ দেন। মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী রাশিদা আক্তার অভিনেতা ডিপজলের ভক্ত। গত ২ জুন তিনি গাবতলী গরুর হাটে ঈদুল আযহা উপলক্ষে গরু দেখতে যান। হাটে গিয়ে জানতে পারেন সেখানে চলচ্চিত্র অভিনেতা ডিপজল এসেছে এবং তিনি গরুর হাটের অফিসে আছেন। তখন তিনি সেই অফিসের ভেতরে প্রবেশ করেন ডিপজলকে সালাম দিয়ে বলেন, ‘ভাই আপনি কেমন আছেন? আমি আপনার খুব ভক্ত, আপনি আছেন শুনে দেখা করতে আসলাম।

তখন ডিপজল তার পিএস ফয়সালকে ধমক দিয়ে বলেন, ‘এই, এই মহিলা ভিতরে কিভাবে ঢুকলো? বের কর এখান থেকে।’
তখন বাদীনি ডিপজলকে বলেন যে, ‘ভাই আমি আপনার সাথে একটু কথা বলেই চলে যাবো, আমাকে বের করে দিতে বলছেন কেন?’ তখন ডিপজল রাগান্বিত হয়ে বলেন, ‘এই তোরা এই মহিলাকে পিটিয়ে এখান থেকে বের করো।’

বাদী মামলায় উল্লেখ করেন, এরপর ডিপজলের সহযোগীরা তাকে টেনেহিঁচড়ে বের করেন। প্রতিবাদ করলে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় এবং পরে তার শরীরে এসিড ঢেলে দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026