1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অথচ ২০২৪ সালে এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ১৫ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ফলাফল প্রকাশ করে।

শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছে।

প্রথাগতভাবে এবার ফল প্রকাশের জন্য কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে ঢাকায় বোর্ড কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ফলের সার্বিক দিক তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি জানান, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

পাসের হার কমে যাওয়ার কারণ হিসেবে শিক্ষাবিদেরা প্রশ্নের কাঠামো, শিক্ষার্থীদের প্রস্তুতির মান, পাঠ্যসূচির ভারসাম্য ও মূল্যায়ন পদ্ধতির নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026