1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

রিটার্ন ছাড়াই ১৩ সেবা, স্বস্তিতে সাধারণ করদাতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে বেশ কিছু সরকারি ও বেসরকারি সেবা নিতে আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। ফলে সাধারণ করদাতারা কিছুটা স্বস্তি পেলেন। আগে এসব সেবা নিতে সর্বশেষ আয়বর্ষের রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হতো।

এখন থেকে নিচের ১৩টি সেবার ক্ষেত্রে আর রিটার্ন জমার সনদ দেখাতে হবে না:

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই, আবেদন করবেন যেভাবে
১. ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়

২. ১০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত (এফডিআর) খোলা ও বজায় রাখা

৩. যেকোনো ধরনের ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন

৪. সিটি করপোরেশন/পৌর এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ

৫. সমবায় সমিতির নিবন্ধন

৬. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ারের নতুন লাইসেন্স গ্রহণ

৭. চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণ

৮. পাঁচ লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলা

৯. এমপিওভুক্ত দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি অর্থপ্রাপ্তি

১০. মোবাইল ব্যাংকিং/ই-ট্রান্সফারে কমিশন, ফি বা অর্থ প্রাপ্তি (স্বাভাবিক করদাতার ক্ষেত্রে)

১১. স্ট্যাম্প, কোর্ট ও কার্টিজ পেপার ভেন্ডর বা দলিল লেখকের লাইসেন্স নিবন্ধন

১২. ত্রিচক্র মোটরযানের নিবন্ধন, মালিকানা হস্তান্তর বা ফিটনেস নবায়ন

১৩. ই-কমার্স ব্যবসায় লাইসেন্স গ্রহণ (ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারী)
এই সিদ্ধান্তের ফলে বহু সাধারণ নাগরিকের আর্থিক কার্যক্রম সহজ হবে বলে আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026