1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

চিরিরবন্দরে সবুজে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২৬৪ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের শস্যভান্ডারহিসাবে পরিচিত চিরিরবন্দরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কৃষকরা রেকর্ড পরিমান জমিতে বোরো রোপণ করেছে। যতদুর চোখ যায়,সবুজ আর সবুজ। নয়নাভিরাম এই সবুজের মেলা চলতি বোরো মৌসুমকে কেন্দ্র করে। সবুজের অরন্যে চলছে শেষ সময়ের সার ও কীটনাশক প্রয়োগ, কোথাও বা আগাছা পরিষ্কার। ইতোমধ্যে ধানের গোছাগুলো বেশ শক্ক-পোক্ত হয়েছে। সারাদেশে পর্যাপ্ত সার ও কীটনাশকের থাকায় আর পর্যাপ্ত পানির সুযোগে বোরোর গোছা নিজ পায়ে দাড়িয়ে মাঠগুলোকে করেছে চোখ ধাঁধানো সবুজ। উপযুক্ত পরিচর্যা ও প্রয়োজনীয় কৃষি উপকরণের সহজলভ্যতায় পুরোদমে এগিয়ে চলা চলতি বোরো মৌসুমে ফসলি মাঠ যেন এবার একটু বেশিই সবুজ।তাছাড়া বিদ্যুৎ এর লোডশেডিং এর প্রভাবও পড়েনি।ফলে কৃষকরা যথাসময়ে বিপুল পরিমান জমিতে বোরো রোপণ করেছেন। রোপণকৃত চারাগুলো বড় হয়ে বিস্তীর্ণ মাঠ এখন সবুজে ছেয়ে গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর চিরিরবন্দর উপজেলার ১৬ হাজার ৭৮৭ হেক্টর জমিতে উফশী এবং ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে হাইব্রীড জাতের বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।যার গড় লক্ষমাত্রা ১৮হাজার ৪৩৭ হেক্টর জমি।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা জমি গুলোতে বোরো ধানের চারা রোপণের কাজ অনেক আগে শেষ করে ফেলছে।এখন জমিতে প্রয়োজনীয় পানি,সার প্রয়োগের ব্যস্ত সময় পার করছে। এ ব্যাপারে উপজেলার আলোকডিহি ইউনিয়নের কৃষক জিয়াউর রহমান,মাষ্টার পাড়া গ্রামের আরিফ হোসেন, বানিয়া পাড়া ফজলুর রহমান জানান,তারা জমিতে আলু উত্তোলনের পরপরই জমি বোরো চাষের জন্য তৈরী করেন এবং জানুয়ারির শুরু থেকেই জমিতে বোরো বীজতলা রোপণ শুরু করে দেন। রোপণকৃত চারা গুলো এখন সতেজ হয়ে উঠেছে।আকস্মিক কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে উপজেলার কৃষকরা এবার ব্যাপক লাভবান হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষিবিদ ও কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান জানান,এবার বোরো আবাদ নির্ধারিত লক্ষমাত্রা ছিলো ১৮ হাজার ৪৩৭ হেক্টর। যা অতিক্রম করে ১৮ হাজার ৮৪৯ হেক্টর অর্জিত হয়েছে। কৃষি সম্পসারন বিভাগের পক্ষ থেকে কৃষকদের মাঝে পার্চিং পদ্ধতি ও আলোর ফাঁদ ব্যবহার করে ক্ষতিকর পোকা দমনের পরামর্শ দেওয়া হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026