1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

টিকা কর্মসূচিতে বড় ধাক্কা ♦ অর্থ বরাদ্দে দেরি হওয়ায় সময়মতো মিলছে না টিকা ♦ সঠিক ডোজ না পাওয়ায় ঝুঁকিতে কয়েক লাখ শিশু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

কুকুরের কামড়ে আহত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন ছিলাধরচর গ্রামের সোহান মোল্লা (২০)। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা না থাকায় জলাতঙ্কের ভয়ে বাইরের ফার্মেসি থেকে র‌্যাবিক্স টিকা কিনে ডোজ সম্পূর্ণ করতে হয়েছে তাকে। এ চিত্র শুধু ফরিদপুর নয়। কুমিল্লা, চাঁদপুরসহ দেশের অধিকাংশ জেলায় র‌্যাবিক্স, শিশুদের টিকা পেন্টাভ্যালেন্টসহ বেশ কিছু টিকার সংকট দেখা দিয়েছে। যক্ষ্মা, হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়াসহ সব টিকার মজুতে সংকট দেখা দিয়েছে। অর্থ বরাদ্দে দেরি হওয়ায় সময়মতো মিলছে না টিকা। এতে করে বড় সংকটে পড়তে যাচ্ছে দেশের টিকা কর্মসূচি। নির্দিষ্ট সময়ে সঠিক ডোজের টিকা না পাওয়ায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে কয়েক লাখ শিশু। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) লাইন ডিরেক্টর ডা. আবদুল্লাহ আল মুরাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশে কিছু টিকার সংকট দেখা দিয়েছে। তবে খুব দ্রুতই সংকট কেটে যাবে। ইতোমধ্যেই টিকা পাইপলাইনে আছে। আশা করছি এ মাসের শেষে টিকা চলে আসবে।’ ইপিআই সূত্রে জানা যায়, দেশে বছরে প্রায় ৪০ লাখ শিশু জন্মগ্রহণ করে। ১১টি রোগপ্রতিরোধে শিশুর জন্মের পর থেকে ১৮ মাস পর্যন্ত দিতে হয় আট ধরনের টিকা। অধিদপ্তরের হিসাবে যক্ষ্মা, হাম, রুবেলা ও মুখে খাওয়ানোর পোলিও টিকা শেষ হয়েছে জুনে। হেমোফিলিস, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিসসহ পাঁচটি রোগ প্রতিরোধের টিকা পেন্টাভ্যালেন্টের মজুতও প্রায় শেষ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026