1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৮ বছরের মধ্যে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ হবে ভারত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ২২৭ বার দেখা হয়েছে

ভারতের বিপুল জনসংখ্যা নিয়ে উদ্বেগের কথা শোনাল জাতিসংঘ। আর মাত্র ৮ বছরের অপেক্ষা। তারপরেই জনসংখ্যায় ভারত চীনকেও পিছনে ফেলে দেবে। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার শিরোপা জুটবে ভারতের মুকুটে।

জাতিসংঘের রিপোর্ট বলছে, চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়ায় তা নিয়ন্ত্রিত হয়েছে। ইতিমধ্যেই চীনের জনসংখ্যা ৩১.৪ শতাংশ কমেছে। আগামী ২০১৯-২০৫০ এর মধ্যে জনসংখ্যা ২.২ শতাংশ কমে যাবে।

দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট ২০১৯-এ জানানো হয়েছে ২০৫০ সালের মধ্যে জনসংখ্যা ২০০ কোটি বাড়বে বিশ্বে। ৭.৭ বিলিয়ন থেকে ৯.৭ বিলিয়নে পৌঁছে যাবে।

আর এই জনসংখ্যা বৃদ্ধির মূলে রয়েছে ভারত সহ ৮টি দেশ। তার মধ্যে শীর্ষে ভারত। তারপরেই রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান। এরপরে আসছে কঙ্গো, ইথিওপিয়া, তানজানিয়া, ইন্দোনেশিয়া, মিশর এবং সব শেষে রয়েছে আমেরিকা।

রিপোর্টে এই শেষ নামটিও অবাক করার। কারণ যে আটটি দেশের জনসংখ্যা বাড়ছে বলে জানানো হয়েছে তার মধ্যে আমেরিকা প্রথম বিশ্বের দেশ হিসেবেই পরিচিত। উন্নত দেশ গুলির মধ্যে প্রথমেই আমেরিকার নামই আসে। অথচ সেই দেশেই জনসংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। রিপোর্টে বলা হয়েছে এই আটটি দেশ ছাড়াও আফ্রিকার সাহারা এলাকার জনসংখ্যা আগামী কয়েক বছরে দ্বিগুণ হয়ে যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026