1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

ফের প্রতিহিংসা রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে গণতন্ত্রে উত্তরণ পথ বাধাপ্রাপ্ত হবে : ড. মাহবুব উল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বিপ্লব হয়েছিল। রাজনীতিতে সুবাতাস আসবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে এবং প্রতিহিংসা দূর হবে-এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু ক্ষমতার লোভে আবার রাজনীতি কলুষিত হচ্ছে। রাজনৈতিক নেতাদের নামে ছড়ানো হচ্ছে নানা রকম কুৎসা, রটানো হচ্ছে নোংরা অপপ্রচার। এমনকি অকথ্য ভাষায় রাজনৈতিক নেতাদের গালাগালিও করা হচ্ছে। অফলাইনের চেয়ে অনলাইনে বা ডিজিটাল মিডিয়ায় এসব নোংরামি ও প্রতিহিংসা বেশি ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় যত দিন যাচ্ছে রাজনীতিতে নোংরামি ও প্রতিহিংসা তত বাড়ছে। সুস্থ রাজনীতির প্রত্যাশা দিনদিন ফিকে হয়ে যাচ্ছে। গত কয়েক দিনে বিশেষ করে বর্বরোচিত সোহাগ হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে চরম নোংরামি শুরু হয়েছে। বিশেষ করে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে গণতন্ত্র উত্তরণের পথে বাধাপ্রাপ্ত হতে পারে। তাদের উচিত মতপার্থক্য দ্রুত কমিয়ে আনা।

জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাজনীতি বিরোধমুক্ত না। গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল থাকে। বহু দল থাকার অর্থই বহু মত-পথ থাকবে। মতের সঙ্গে পার্থক্য থাকবে। তিনি বলেন, মতপার্থক্যকে বড় করে দেখার কিছু নেই। এ মুহূর্তে যে মতপার্থক্যগুলো দেখা দিয়েছে, সেটা না দেখা দিলেই ভালো হতো। মতপার্থক্যের ফলে গণতন্ত্রের পথে উত্তরণ বাধাপ্রাপ্ত হতে পারে, এর আশঙ্কা রয়েছে। রাজনৈতিক দলগুলোর উচিত মতপার্থক্য যত দ্রুত সম্ভব কমিয়ে আনা যুক্তিযুক্ত হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026