1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

মোহাম্মদপুরে এক ঘণ্টায় ২ খুন আটক ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে ওঠেছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাতের প্রথম প্রহরে এ হত্যাকাণ্ড দুটি ঘটে। এর মধ্যে একজনকে গুলি করে, অপরজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর জেরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

‎জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে আদাবরের নবোদয় হাউজিং ১০ নম্বর রোডে গুলি করে হত্যা করা হয় ইব্রাহিম (২৯) নামের এক গাড়িচালককে। আর রাত ৯টার পর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ের ৬ নম্বর রোডে আল-আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

‎‎নবোদয় হাউজিং এলাকার বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে করে মুখোশ পরিহিত তিনজন আসেন। তারা ইব্রাহিমকে দেখে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় এ প্রাইভেটকার চালকের। এ সময় স্থানীয়রা ধাওয়া করে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন- সজীব (৩২) ও রুবেল (৩৫)।

এদিকে, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিন নামে যুবককে একজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। গত কয়েকদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক কারবারি মোশারফের ছোট ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দেন তিনি। এর জেরে বুধবার রাত ৯টার দিকে মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যান ৬ নম্বর রোডের মাথায় কুপিয়ে আল আমিনকে হত্যা করে।

‎তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘আদাবরে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মোহাম্মদপুরে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026