1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

কিছুতেই হচ্ছে না ঐক্য সংসদের উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের দায়িত্ব নিয়ে সুরাহা হয়নি, পিআর পদ্ধতিসহ গুরুত্বপূর্ণ সব ইস্যুতেই বাড়ছে অনৈক্য

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

রাষ্ট্র  সংস্কারের মৌলিক কয়েকটি ইস্যুতে আটকে গেছে জাতীয় ঐকমত্য কমিশনসহ ৩০টি রাজনৈতিক দল। দফায় দফায় এবং দিনের পর দিন ওই সব বিষয় নিয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। এর মধ্যে অন্যতম দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ। উচ্চকক্ষ প্রতিষ্ঠার ব্যাপারে প্রায় সব কটি রাজনৈতিক দল একমত হলেও এর নাম, গঠন, মেয়াদ ও দায়িত্ব নিয়ে রয়েছে নানান মত। তত্ত্বাবধায়ক সরকার গঠন কাঠামোতেও একমত হতে পারেনি দলগুলো।

বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। একই পথে হেঁটেছে রাজনৈতিক দলগুলোও। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে উচ্চকক্ষের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ওপর ভার ছেড়ে দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন আগামী বুধবার বিষয়টি নিয়ে তাদের সিদ্ধান্ত জানানোর কথা বলেছে। এ প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী বুধবার উচ্চকক্ষ সম্পর্কে কমিশনের চূড়ান্ত মতামত রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দেওয়া হবে। যারা মানবে তারা মানবে, যারা মানবে না তারা মানবে না। এমনকি কমিশনের সিদ্ধান্তের ওপর রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট দেওয়ার ক্ষমতা থাকবে।

এর আগে গতকাল সকালে সংলাপের শুরুতে অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, আগামী দুই-তিন দিনের মধ্যে উচ্চকক্ষের বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। উচ্চকক্ষের নাম বিএনপি ও সংস্কার কমিশন ‘সিনেট’ হিসেবে সুপারিশ করেছে। জামায়াত কোনো নাম উল্লেখ করেনি। আর এনসিপি উচ্চকক্ষের নাম ‘জাতীয় পরিষদ’ প্রস্তাব করেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026