1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

শি ও পুতিনের সঙ্গে সাক্ষাত করছেন ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ২২৭ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানে এ সপ্তাহের জি-২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের অন্যান্য দেশের নেতার সঙ্গে সাক্ষাত করবেন। সোমবার মার্কিন কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

সেখানে ট্রাম্পের সাক্ষাতের তালিকায় আরো রয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

এছাড়া ট্রাম্প বিশেষভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কথা বিবেচনা করে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গেও কথা বলবেন।

ওসাকায় এ সম্মেলনের দ্বিতীয় দিন আগামী শনিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এ সাক্ষাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জি-২০ সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট সিউলে যাবেন।

সেখানে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিদর্শনে ট্রাম্পের কোন পরিকল্পনা রয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাইলে ওই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত বা প্রত্যাখান কোনটিই করেননি।

তবে ওই কর্মকর্তা বলেছেন, এশিয়ায় ট্রাম্পের সফর চলাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাতের কোন পরিকল্পনা নেই।

এ পর্যন্ত ট্রাম্প ও কিমের মধ্যে দুইবার বৈঠক হয়েছে। ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে তাদের মধ্যে প্রথম এবং ২০১৯ সালের ফেব্রুয়ারি হ্যানয়ে দ্বিতীয় বৈঠক হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026