1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে ৩ মানবপাচারকারী’ নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ২১৬ বার দেখা হয়েছে

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, তারা চিহ্নিত মানবপাচারকারী। সোমবার ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া সমুদ্র সংলগ্ন নৌঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫), একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০) ও সাবরাংয়ের নয়াপাড়ার আব্দুর শুক্করের ছেলে কুরবান আলী (৩০)।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, সোমবার রাতে মহেশখালী পাড়া সমুদ্র সংলগ্ন নৌঘাট এলাকায় একদল মানবপাচারকারী অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় অস্ত্রধারী মানবপাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তিন মানবপাচারকারী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ওসি জানান, নিহত তিনজনের বিরুদ্ধে থানায় মানব পাচার আইনে মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি এলজি (আগ্নেয়াস্ত্র), ১৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২০টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই মো. সায়েফ ও মো. শুককুর আহত হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে অস্ত্রসহ সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোভন দাস বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ তিনজনকে নিয়ে আসে। তাদের শরীরে বিভিন্ন স্থানে গুলির চিহ্ন ছিল। আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026