1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

গুলশানে সাবেক এমপির বাড়িতে চাঁদাবাজি, সমন্বয়ক রিয়াদসহ গ্রেপ্তার ৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ৮৩ নম্বর রোডে অবস্থিত সাবেক এক সংসদ সদস্যের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

চাঁদাবাজ দলের নেতৃত্বে ছিলেন রিয়াদ নামের এক তরুণ, যিনি নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, রিয়াদসহ পাঁচজন বর্তমানে গুলশান থানার হেফাজতে রয়েছেন।

ওসি জানান, এর আগে ১৭ জুলাই চাঁদাবাজরা একই বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে এবং সেদিনই ১০ লাখ টাকা আদায় করে নিয়ে যায়। এরপর ফের টাকা তুলতে এলে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026