1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ১৯৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি;বজ্রপাতে সাতক্ষীরায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। শুক্রবার বেলা ১১টার দিকে জেলার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় কালীগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আল-আমিন তার পরিবারসহ টিনশেডঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে আল-আমিনের পরিবারের তিনজন নিহত হন।

নিহতরা হলেন- আল-আমিন (২২), তার সহোদর রবিউল (২০) ও আল-আমিনের স্ত্রী সাবিনা আক্তার (১৮)। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রাজীব হোসেন।

এদিকে একই সময় আশাশুনি উপজেলার মাদ্রাগ্রামে বজ্রপাতে মারা যান এক যুবক। তার নাম জুয়েল হোসেন (২৪)। বজ্রপাতের সময় তিনি গরুর গোয়ালে কাজ করছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি আবদুস সালাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026