1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

তারেক রহমান তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

বিশেষ সংবাদদাতা

 

তরুণ ভোটারদের প্রতি ভোটের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

রোববার রাজধানীর শাহবাগে জাতীয় ছাত্র সমাবেশে উপস্থিত নতুন ভোটারদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। কিন্তু এই সময় ফ্যাসিবাদী চক্র তোমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “এই সুযোগ কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের জন্য পলাতক স্বৈরাচারের শাসনামলে ভোটাধিকার বঞ্চিত প্রায় ৩ কোটি ভোটারসহ সকলের সমর্থন ও সহযোগিতা চাই।”

ছাত্রদলের নেতাকর্মী ও সারা দেশের শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আমার একটি আহ্বান মন দিয়ে শোনো এবং সেটা ছড়িয়ে দাও দেশের প্রতিটি কোণায়— তরুণ, শিক্ষার্থী এবং নতুন ভোটারদের কাছে। আসো, বলি সেই আহ্বান— ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’”

তার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও একই স্লোগান দেন— ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

তিনি বলেন, “আজকের প্রতিজ্ঞা হোক, শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য যা যা দরকার, তোমরা তরুণরা তা গ্রহণ করবে। এই হোক আজকের অঙ্গীকার।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026