1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এরশাদ লাইফ সাপোর্টে আছেন: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ১৮৮ বার দেখা হয়েছে

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সিএমএইচে সাবেক এই রাষ্ট্রপতিকে দেখে আসার পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ৯০ বছর বয়সী এরশাদ গত ২২ জুন থেকে সিএমএইচে ভর্তি আছেন। তিনি হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতা ভুগছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওনার (এরশাদ) অবস্থা ক্রিটিক্যালই বলা যায়। ডাক্তাররা সকলেই মত দিয়েছেন, এ মুহূর্তে বাইরে নেওয়ার মতো অবস্থা নেই। এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।’

সিএমএইচে জাহিদ মালেকের সঙ্গে এরশাদের ভাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরশাদকে দেখতে সিএমএইচে যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026