1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র ♦ ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে : সালাহউদ্দিন আহমেদ ♦ বিভিন্ন অপচেষ্টা চলমান এ নিয়ে সন্দেহ নেই : মোস্তফা জামাল হায়দার ♦ তারিখ ঘোষণা হলেও নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। গতকাল মালয়েশিয়াতেও তিনি তা বলেছেন। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে। ডিসেম্বরে তফসিল ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তারপরও নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক দিন ধরে সমাবেশগুলোতে সতর্ক থাকার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন। এদিকে এনসিপি ঘোষণা দিয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নির্বাচনের আগে সব সংস্কার সম্পন্ন করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন জরিপের নামে নতুন নতুন তথ্য প্রকাশ করা হচ্ছে। সব তথ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করার পক্ষে। যারা জরিপ পরিচালনা করছেন তারা অনেকেই পরিচিত আবার কিছু কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান সংস্কারের পক্ষ নিয়ে কাজ করছে অথচ ঐকমত্য কমিশন সংস্কার বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে ন্যূনতম সমঝোতায় পৌঁছেছে। ঐকমত্য কমিশনে আরও কিছু কাজ অবশিষ্ট থাকায় কাজগুলো সম্পন্ন করার জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। এ অবস্থায় একদিকে বিএনপিসহ অধিকাংশ দলের প্রার্থীরা নির্বাচনি মাঠে তৎপরতা শুরু করেছেন, অন্যদিকে যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে না তারাও তাদের মতো করে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। অনেকে অভিযোগ করছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর জন্য সরকারের ভিতরেও একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় নির্বাচনের আগে ডাকসু, চাকসু, রাকসু নির্বাচন সেই ষড়যন্ত্রেরই অংশ। নির্বাচনকে কেন্দ্র করে তিনটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত করে জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026