1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পর আবারও সংঘর্ষ হয়েছে। এই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল ইসলাম বলেন, “কথা বলতে পারছি না, ওদের মারামারি ঠেকাচ্ছি।” তবে পুলিশ নিশ্চিত করতে পারেনি এবারের সংঘর্ষের সূত্রপাত কী কারণে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রাস্তার মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং দুই পক্ষই পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকে। সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকার এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নতুন নয়। নানা তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাদের সংঘর্ষের খবর সংবাদের শিরোনামে আসে। গত ১৮ মার্চ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এর আগে ২০ ফেব্রুয়ারি এবং ১৯ জানুয়ারিতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026