1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

মা–শিশুসহ ৫ জনকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ১৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা; কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এক শিশু, চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় গুরুতর আহত দুজন। পরে ওই ব্যক্তি গণপিটুনিতে নিহত হন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাধানগর গ্রামের পুকুরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ছেলে আবু হানিফ (১২), একই গ্রামের নুরুল ইসলামে স্ত্রী নাজমা আক্তার (৩৬), মা মাজেদা বেগম (৫৫) ও ছ্যাচড়া পুকুরিয়া গ্রামের বজলু মিয়ার স্ত্রী (৩৮)। বজলু মিয়ার স্ত্রীর নাম জানা যায়নি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসির ভাষ্য, মোখলেসুর রহমান নামের ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তিনি এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আজ সকালে তিনি প্রথমে আবু হানিফকে কুপিয়ে হত্যা করেন। হানিফ সে সময় ফসলের মাঠে কাজ করছিল। এ সময় এগিয়ে এলে একে একে তিনি অন্যদের কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এক স্কুলছাত্র ও এক নারী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে মোখলেসুর রহমান নিহত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026