1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

প্রধানমন্ত্রীর ঘোষণায় রিকশাচালকদের আন্দোলন সাময়িক স্থগিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ২২৯ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সড়কে আলাদা লেন তৈরির ঘোষণার পরিপ্রেক্ষিতে রিকশা চালকদের আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী।
তবে তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ ঘোষণা প্রত্যাহারের দাবিতে আগামীকাল ১১ জুলাই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন বলেও জানান তিনি।

ইনসুর আলী বলেন, রিকশা চলাচল বন্ধ নয়, বরং অবৈধ রিকশা চলাচল উচ্ছেদের পাশাপাশি এই আন্দোলনকে যেন কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আন্দোলন আমরা সাময়িক স্থগিত করেছি। কারণ আমরা চাই না নগরবাসী রিকশা-ভ্যান শ্রমিকদের মিছিলের কারণে যানজটের কবলে পড়ুক। তাই আমরা মানবিক বিবেচনা করে দেখেছি যেখানে প্রধানমন্ত্রী এ বিষয় নিয়ে একটি ঘোষণা দিয়েছেন, সেখানে মিছিল করে স্মারকলিপি দিতে হবে আমার মনে এটার কোনো মানে হয় না।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026