1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ধর্ষণের হুমকিদাতা ঢাবির সেই শিক্ষার্থী বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি তদন্তে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। অভিযুক্ত শিক্ষার্থীর শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

একইসাথে আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিতে পাঠানো হয়েছে।

এর আগে, আলী হোসেন নামের ওই শিক্ষার্থী তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিটকারীকে ধর্ষণের হুমকি দেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে ডাকসুর জিএস প্রার্থী ও ঢাবি শিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেন, ‘রাজনৈতিক ও আদর্শিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেটিকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধর্ষণের হুমকি দেয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।’

তিনি আরো বলেন, ‘যে শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, সে ছাত্রশিবিরের সাথে জড়িত নয়। কেউ যদি এ ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়ায়, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026