1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী আজ বিশ্ব ডাক দিবস ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের রমিজউদ্দিন-মাজম মানব পাচার নির্মূলে মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্র ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি : ববি হাজ্জাজ সৌদি আরবে বেসামরিক অবকাঠামোয় হুতিদের হামলার নিন্দা বাংলাদেশের মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

নিউইয়র্কে এনসিপি নেতাকে হেনস্তা, আ’লীগ কর্মী আটক আটক ব্যক্তির নাম মিজানুর রহমান চৌধুরী এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি।

ইতোমধ্যে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে নিউইয়র্ক পুলিশ আটক করেছে বলে বিবিসিকে জানিয়েছেন নিউইয়র্ক-ভিত্তিক সাংবাদিক সঞ্জীবন সরকার।

তিনি জানিয়েছেন, আটক ব্যক্তির নাম মিজানুর রহমান চৌধুরী এবং তিনি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে জানা যাচ্ছে।বাংলাদেশ ভ্রমণ

সোমবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো: তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

এদিকে, প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিউইয়র্কে পৌঁছানোর আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা।

বাংলাদেশ ভ্রমণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছেন আখতার হোসেন। তার সামনে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। সে সময় সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে তার ওপর ডিম নিক্ষেপ করেন। ডিমটি তার পিঠে লেগে ফেটে যায়। এরপর সেখানে উপস্থিত এক ব্যক্তিকে আখতার হোসেনকে ঘিরে দাঁড়িয়ে তাকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

ঘটনার সময় রাজনৈতিক নেতৃবৃন্দের এই দলের বাকি সদস্যরা সামনে এগিয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। এ সময় সেখানকার বাংলাদেশ দূতাবাসের কর্মীরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন নিউইয়র্কের বাংলাদেশী সাংবাদিকেরা।

বাংলাদেশ ভ্রমণ

ঘটনার পর দূতাবাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জন-শৃঙ্খলা ভঙ্গ ও আক্রমণমূলক আচরণের অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সূত্র : বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026