1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই সরবরাহ চায় সরকার: এয়ারবাস-বিমানের চুক্তি আজ | Boishakhi Online মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে যারা গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি ফুটবল জাদুকরের মহিমান্বিত বিদায় বসুন্ধরা স্পোর্টস সিটির তিন মাঠ পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি দল ১৪ মিনিটে ৪ গোলের ঝড়ের পর জিদান বললেন, ‘এটাই ফুটবল, এটাই ভালোবাসি’ মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন ৩১ ব্যাংকের ডিজিটাল সেবায় বিঘ্ন: আইটি কনসালট্যান্টকে বাংলাদেশ ব্যাংকে তলব রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা চায় ঢাকা বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ করতে চায় টয়োটা, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

লাখো মানুষ পানিবন্দি ভাঙন আতঙ্কে তিস্তা পাড়ের বাসিন্দারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

তিস্তা নদীর পানি গতকাল থেকে নামতে শুরু করেছে। তবে এখনো বিভিন্ন স্থানে লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। কোথাও কোথাও নদী ভাঙনের হুমকিও তৈরি হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নীলফামারী : তিস্তায় পানি নামতে শুরু করেছে। গতকাল সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১২ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। এর আগে রবিবার রাত ১১টায় পানিপ্রবাহ ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি গেট এখনো খুলে রেখেছে কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি প্রবাহ বাড়তে থাকে। ফলে চরাঞ্চল ও বাম তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ডুবে যায় কৃষকের ফসল, ভেসে যায় পুকুরের মাছ। এখন তিস্তার পানি প্রবাহ কমতে থাকায় নতুন করে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের আবুল হোসেন ও হুমায়ুন রশিদ বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কমতে শুরু করলে ভাঙন দেখা দিয়ে থাকে। আগের রাতে পানি ঘরবাড়িতে ঢুকেছিল, গতকাল থেকে সে পানি নেমে যেতে শুরু করেছে। এখন ভাঙনের আতঙ্ক তৈরি হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, গত রবিবার সন্ধ্যা থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। রাত ১১টায় পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সকালে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে। আর পানি বাড়ার সম্ভাবনা নেই। নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026