1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ সায়েন্স ল্যাব, তীব্র যানজট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

উচ্চমাধ্যমিকে পাঠদান অব্যাহত রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার সকাল থেকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে শিক্ষার্থীরা অনড়। দাবি না মানলে সড়ক থেকে সড়ে যাবেন না তারা।

জানা গেছে, সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাদের উচ্চমাধ্যমিকের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। উচ্চমাধ্যমিকের পাঠদান যেন বন্ধ না হয়, সরকারের কাছে সেই দাবি জানাতে সড়ক অবরোধ করেছেন তারা।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে উচ্চমাধ্যমিক শুরু থেকেই ছিল, এখন সাত কলেজ সমন্বয়ে যে বিশ্ববিদ্যালয় হয়েছে, তাদের একাডেমিক কার্যক্রম ও লেখাপড়ার জন্য উচ্চমাধ্যমিকের ভর্তি বন্ধ হয়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে আজকের এই কর্মসূচি পালন করছি।

চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এ দাবিতে আগামী সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আব্দুল গণি রোড ও কলেজ রোড-সংলগ্ন শিক্ষা ভবন অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026