1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

৪ হাজার বাস বিদেশ থেকে আনার সিদ্ধান্ত মে মাসে : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ২৭৯ বার দেখা হয়েছে

রাজধানীতে গণপরিবহন সংকট নিরসনে বিদেশ থেকে ৪ হাজার বাস আনার বিষয়ে আগামী মে মাসে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি পরিবহন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “ঢাকার গণপরিবহন সঙ্কটে আরও বাস দরকার, আগামী মে মাসের প্রথম সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পরিবহন নেতাদের নিয়ে আমার সাথে বসবেন। আরও চার হাজার গাড়ি বিদেশ থেকে আনার একটা চিন্তাভাবনা মেয়র আনিসুল হক সাহেব করছেন। সে লক্ষেই বাস মালিক প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। ”

‘সিটিং সার্ভিস’ বন্ধের নির্দেশনা অমান্য করা কোনো বাসের রুট পারমিট বাতিল করা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রথমত নোটিশ তো দিতে হবে, বিআরটিএ চেয়ারম্যান বলেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিআরটিএ এ বিষয়ে অনুসন্ধান করে একটি তালিকা তৈরি করছে বলেও জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিকালের বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর সবাই যদি মনে করেন যে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত ‘জনস্বার্থে পুর্নবিবেচনা করা দরকার, বা আরও সংযোজন-সংশোধন করা প্রয়োজন, তাহলে সবাই মিলেই তা ঠিক করা হবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026