1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কঙ্গো গোলরক্ষকের অনিয়ম জেনেও ফিফার বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রকল্প আহ্বান রসাটমের প্রধানমন্ত্রীর কাছে পাহাড়-সমতলের শিশুদের সমান সুযোগ চাইল শ্রাবস্তী চাকমা সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল ব্যাংকিং সেবায় বিঘ্ন; কী বলছে বাংলাদেশ ব্যাংক? কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে

অধরাই বিকল্প বাজার ♦ শুল্ক ইস্যুতেই কমছে পোশাক রপ্তানি ♦ বিকল্প বাজার তৈরিতে নজর দিতে বললেন অর্থনীতিবিদরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

মার্কিন শুল্কের প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক খাতে। টানা দুই মাস রপ্তানি কমেছে। সেপ্টেম্বরে কমেছে ৫ দশমিক ৬৬ শতাংশ, বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হওয়ার মাস আগস্টে কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ। শিগগিরই রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন না উদ্যোক্তারা। ক্রেতারা আগের তুলনায় পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। ইউরোপের বাজার দখলে মরিয়া ভারত-চীনের উদ্যোক্তারা। এ দুই দেশের শুল্ক আরোপ বাংলাদেশের তুলনায় বেশি। অর্থনীতিবিদরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন বাজার নির্ভরতা নয়, নজর দিতে হবে বিকল্প বাজার তৈরিতে। ব্যবসায়ীরা জানান, জুলাই মাসে পোশাক রপ্তানি তুলনামূলক ভালো ছিল। কারণ আগস্টে নিষেধাজ্ঞা থাকায় তখনকার রপ্তানি ২০ শতাংশ শুল্কের আওতায় পড়ত। তাই বেশির ভাগ কারখানা জুলাইয়ের মধ্যেই পণ্যের শিপমেন্ট শেষ করে ফেলে। ফলে জুলাইয়ে রপ্তানি বেড়েছে। আগস্টে কিছুটা কমেছে। ব্যবসার এ ধীরগতি দুই থেকে তিন মাস অব্যাহত থাকতে পারে। ক্রেতারা নতুন শুল্ক কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে পারলে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব। চীনা ও ভারতীয় প্রস্তুতকারকরা যুক্তরাষ্ট্রের বাজারে ক্ষতি পুষিয়ে নিতে ইউরোপসহ অন্যান্য বাজারে রপ্তানি বাড়ানোর চেষ্টা করছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক কাজী মিজানুর রহমান বলেন, মার্কিন শুল্ক আরোপের কারণে পোশাক রপ্তানি কমেছে। আগে ১০ পিস পোশাক কিনলে এখন ৫ পিস কেনেন বায়াররা। যুক্তরাষ্ট্রে আমাদের শুল্ক ৩৬ শতাংশ। ভারত-চায়না আমাদের ইউরোপের বাজারে নজর দিয়েছে। সেখানে তারা কম দামে পোশাক অর্ডার নিচ্ছে। সেক্ষেত্রে আমাদের থেকে কিছু অর্ডার কমছে। এ কারণে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026