1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

আইআরআই প্রতিনিধি দল ও বিএনপির বৈঠক অনুষ্ঠিত: দ্বিপাক্ষিক সম্পর্ক ও নির্বাচনী প্রক্রিয়া আলোচনার কেন্দ্রবিন্দু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে

ঢাকায় সফররত আন্তর্জাতিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দল মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির সঙ্গে বৈঠক করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুর ১২টায় অনুষ্ঠিত এই বৈঠকে দলের পক্ষে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক উপস্থিত ছিলেন।

আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার ও সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস। এছাড়াও উপস্থিত ছিলেন কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর (এনডিআই) জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনকে ঘিরে এই ধরনের সংলাপ দেশের রাজনৈতিক স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আইআরআই প্রতিনিধিদল বাংলাদেশে রাজনৈতিক সহিষ্ণুতা এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও সহায়তা প্রদান করে আসছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026