1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই ক্লোজার রিপোর্টে অসন্তুষ্ট পরিবার, আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

মুম্বাই, ২৩ অক্টোবর ২০২৫: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) সম্প্রতি যে ক্লোজার রিপোর্ট দিয়েছে, তাতে সন্তুষ্ট নয় তার পরিবার। তারা রিপোর্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২০ সালের ১৪ জুন সুশান্তকে মুম্বাইয়ের নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ ঘটনা আত্মহত্যা হিসেবে জানিয়েছিল। পরে তদন্তভার নেয় সিবিআই। সংস্থার ক্লোজার রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যায় প্ররোচনা বা অন্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি এবং অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকেও ক্লিন চিট দেওয়া হয়েছে।

তবে সুশান্তের পরিবার এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের অভিযোগ, তদন্ত অসম্পূর্ণ এবং সিবিআই গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে। পরিবারের এক সদস্য জানিয়েছেন, “যদি সত্যিই নিরপেক্ষ তদন্ত হতো, তাহলে রিপোর্টের সঙ্গে সব নথি প্রকাশ করা হতো।”

সুশান্তের মৃত্যুর পর থেকে তার পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে প্ররোচনা ও মানসিক নিপীড়নের অভিযোগ করে আসছে। রিয়াকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এবার পরিবার নতুন করে আইনি লড়াইয়ে নামছে এবং সিবিআইয়ের রিপোর্ট আদালতে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করেছে বলে তাদের আইনজীবী জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026