1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮ শতাধিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ২১২ বার দেখা হয়েছে

সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ৮২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে মশা নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ ছিটাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে আসন্ন ঈদুল আজহায় ঢাকা থেকে প্রায় অর্ধকোটি মানুষ ঢাকা ছাড়বে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই জ্বরে আক্রান্তদের ঈদে রাজধানী না ছাড়তে পরামর্শ দিয়েছেন তারা।

ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহজসাধ্য করতে সরকারি হাসপাতালে এ রোগের পরীক্ষা ও ওষুধপত্র বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলোতে ডেঙ্গু পরীক্ষার ফি সর্বোচ্চ ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্যালাইন ও ওষুধের দাম না বাড়াতে অনুরোধ করা হয়েছে।

সরকারি হিসাবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৯২১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৫৪০ জন, মিটফোর্ড হাসপাতালে ২২৪, ঢাকা শিশু হাসপাতালে ৯৪, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৭, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২০৭, বারডেমে ৩৯ জন। এছাড়া ঢাকার বাইরে গাজীপুরে ৭৩ জন, মুন্সীগঞ্জে ৭, কিশোরগঞ্জে ৫৪, নারায়ণগঞ্জে ১৩, চট্টগ্রামে ৫৭, ফেনীতে ৫১, কুমিল্লায় ১, চাঁদপুরে ৩৭, ব্রাহ্মণবাড়িয়ায় ১০, লক্ষ্মীপুরে ৮, নোয়াখালীতে ৯, কক্সবাজারে ৬ জন ভর্তি আছেন।

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন, কুষ্টিয়ায় ৩২, যশোরে ২২, ঝিনাইদহে ১১, বগুড়ায় ৬০, পাবনায় ২৯, সিরাজগঞ্জে ৮, নওগাঁয় ২, রাজশহীতে ৩৮, বরিশালে ৩৫ এবং সিলেটে ১৩ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026