1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী

বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি একটি মহল শতাধিক আসনে বিদ্রোহী রাখতে চায়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। ২ শতাধিক আসনের জন্য মনোনীত প্রার্থীদের শিগগিরই আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নামার নির্দেশনা দেওয়া হতে পারে। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার পর বিদ্রোহী প্রার্থী যেন না হয় সেজন্য দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিদিন বিভিন্ন আসনের প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক হচ্ছে। এসব বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক থেকে প্রার্থীদের নির্দেশনা দিয়ে বলা হচ্ছে- দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবার কাজ করতে হবে। যে মনোনয়ন পাবেন তাকেও বলা হচ্ছে, সবার মন জয় করে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, আসনে আসনে বিরোধ নিরসনে সিরিজ বৈঠকের পর চূড়ান্ত করা হবে একক প্রার্থী। ধানের শীষ প্রার্থীর পক্ষে না থাকলে নেমে আসবে বহিষ্কারের খড়গ। তিনি বলেন, সবাই যাতে একসঙ্গে কাজ করে সেই বিষয়টা নিশ্চিত করতে আমরা সবার সঙ্গে আলাপ-আলোচনা করছি। যাতে একক প্রার্থী ঠিক করে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া যায় মাঠে যাওয়ার জন্য, সেটা শুরু করেছি। এটা শিগগিরই আমরা বলে দিতে পারব। তাতে একক প্রার্থী হিসেবে মাঠে প্রার্থীরা গণসংযোগে যেতে পারবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026