1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ঘণ্টায় ৪০০ কিমি গতির বুলেট ট্রেন আনছে জাপান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ২১৬ বার দেখা হয়েছে

সর্বাধিক গতিসম্পন্ন বুলেট ট্রেন পরীক্ষা করল জাপান। এই বুলেট ট্রেনের গতি হতে পারে সর্বাধিক ৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জাপানের রেলে যুক্ত হতে যাওয়া এই ট্রেন ভ্রমণের সময় কমিয়ে দেবে অনেকটাই। বছর তিনকে আগে ‘শিংকানসেন’ নামে ওই ট্রেনের ALFA-X ভার্সন তৈরির কাজ শুরু হয়। অবশেষে সেই ট্রেনের পরীক্ষা করল জাপান। ২০৩০ থেকে এই ট্রেন ট্র্যাকে নামবে বলে জানা গিয়েছে। মোটামুটিভাবে ৩৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে এই ট্রেন।

চিনের সর্বাধিক গতিসম্পন্ন ফক্সিং ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে এই জাপানি ট্রেন। যদিও চিনের ট্রেনটি আরও বেশি গতিতে যাওয়ার জন্যই তৈরি হয়েছিল। কিন্তু জাপানের এই ট্রেনের থেকে তার গতিবেগ ১০ কিমি প্রতি ঘণ্টা কম। নতুন ট্রেনটি হবে অনেক আধুনিক মডেলের। সামনেটা সরু হবে বিমানের মত। এরকম ১০টি ট্রেন বানানো হবে। জাপানের সেনদাই ও আওমোরি-র মধ্যে এই ট্রেন পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এ দুই শহরের দূরত্ব ২৮০ কিলোমিটার। প্রত্যেক সপ্তাহে দু’বার করে চালানো হবে এই ট্রেন। মধ্যরাতে যখন কোনও ট্রেন যাবে না, তখন এই পরীক্ষা করা হবে।
এই ট্রেনের N700S ভার্সনের পরীক্ষা চলছে এক বছর ধরে। ২০২০-তে এটি চালু হওয়ার কথা। এর গতিবেগ হবে ৩০০ কিমি প্রতি ঘণ্টা। তবে জাপানের ম্যগলেভ ট্রেনের গতি ছুঁতে পারবে না এই বুলেট ট্রেনগুলি। ওই ট্রেনের গতিবেগ ৬০৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২০১৫ থেকে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে এই ট্রেন। সূত্র : কলকাতা 24×7।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026