1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

সোনাক্ষী সিনহার দক্ষিণী সিনেমায় অভিষেক, ‘জাটধারা’-য় দেখা যাবে নতুন চরিত্রে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী সোনাক্ষী সিনহা দক্ষিণী চলচ্চিত্রে পা রেখেছেন। তার প্রথম তেলুগু ছবি ‘জাটধারা’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ছবিতে সোনাক্ষীকে ‘ধনপিশাচিনী’ নামের এক বিশেষ চরিত্রে দেখা যাবে।

ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সোনাক্ষী সিনহা তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, এটি তার অভিনয়জীবনের এক নতুন দিক এবং চ্যালেঞ্জিং ছিল। সোনাক্ষী বলেন, “আমি এর আগে যে চরিত্রগুলোে অভিনয় করেছি, এর চেয়ে এটি সম্পূর্ণ ভিন্ন। একজন অভিনেতার সফলতা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার মধ্যে নিহিত। কঠিন ভূমিকায় নিজেকে প্রমাণ করার এই সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।”

তিনি আরও উল্লেখ করেন, এই চরিত্রে অভিনয় তার অভিনয় দক্ষতার আরও একটি নতুন দিক আবিষ্কারের সুযোগ দিয়েছে। তিনি অপেক্ষায় আছেন দর্শক এই চরিত্রে তাকে কেমন প্রতিক্রিয়া জানাবেন তা দেখার জন্য।

ছবির পরিচালক ও নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোনাক্ষী বলেন, তাদের ভরসা ও নির্বাচনের কারণে তিনি এই চরিত্রে অভিনয় করতে পেরেছেন। এটি তার জন্য অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়।

সোনাক্ষীর স্বামী জাহির ইকবালও অভিনেত্রী হিসেবে তার নতুন উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, “অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে সবসময় দারুণ অভিনয় করে থাকে। এই ছবিতেও সে তার সেরাটি দিয়েছেন বলে আশা করি।”

‘জাটধারা’ ছবিটি সোনাক্ষীর দক্ষিণী সিনেমা ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে তিনি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজের পরিসর বাড়ানোর চেষ্টা করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026