1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হয়েছে ১,৪০৭ টন আলু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

অর্থনীতি ডেস্কঃ:
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনে ১,৪০৭ টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। রপ্তানি কার্যক্রমটি গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান জানান, রপ্তানি হওয়া আলুর মধ্যে এস্টারিক্সসহ কয়েকটি জনপ্রিয় জাতের আলু ছিল। তিনি আরও জানান, একদিনে সর্বোচ্চ ৬৭টি ট্রাকে আলু পাঠানো হয়।

আলুগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে রপ্তানি করা হয় এবং বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় যুক্ত থাকে। এর আগে, বুধবার ২৮ ট্রাকে ৫৮৮ টন আলু নেপালে রপ্তানি করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৩৯,০৩৯ টন আলু রপ্তানি হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026