1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

ফেডারেশন কাপ টেবল টেনিসের লড়াই শুরু, মানস চৌধুরি নেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক

চার বছর পর আবার শুরু হয়েছে ফেডারেশন কাপ টেবল টেনিসের আসর। ২০২১ সালের পর প্রথমবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরুষ একক বিভাগের আগের চ্যাম্পিয়ন মানস চৌধুরি এবার খেলতে পারছেন না। পায়ের লিগামেন্টে ব্যথার কারণে জাতীয় দলের এই অভিজ্ঞ খেলোয়াড় অংশগ্রহণ করতে পারছেন না। মানস বলেন, “দীর্ঘদিন টেবিল টেনিস খেলছি, পাঁচবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি। এবার ফেড কাপ না খেলতে পারাটা সত্যিই কষ্টের।”

৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী টুর্নামেন্টে পুরুষদের ৩৩টি দল এবং মেয়েদের ৯টি দল অংশ নিচ্ছে। মোট খেলোয়াড়ের সংখ্যা ১৯৩, যার মধ্যে ১৫৯ জন পুরুষ এবং ৩৪ জন নারী খেলোয়াড়। প্রতিযোগিতা পুরুষ ও নারী একক এবং দলগত—মোট চারটি ইভেন্টে হবে।

বাংলাদেশ টেবিল টেনিস দল আগামী ৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেবে। ফেডারেশন কাপ এই গেমসের জন্য প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। জাতীয় দলের খেলোয়াড় জাভেদ আহমেদ বলেন, “ফেডারেশন কাপ আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। টাফ ম্যাচ খেলে আমরা গেমসে আরও স্বাচ্ছন্দ্যে খেলতে পারব।”

আরেক খেলোয়াড় রামহিম লিয়ন বম আশা প্রকাশ করেছেন ইসলামিক গেমসে সেমিফাইনাল খেলার। তিনি বলেন, “আগেরবার কোয়ার্টার ফাইনালে খেলেছি। এবার সেমিফাইনালে যাওয়ার আশা রাখছি। নতুন কমিটির আয়োজন খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।”

ফেডারেশন কাপের এই আসর নতুন খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026