1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মগবাজার রেল ক্রসিংয়ে মেরামত কাজ, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মগবাজার রেল ক্রসিং এলাকায় রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় ওই এলাকার সংলগ্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলছে। ফলে এলাকাজুড়ে আংশিক যানজট সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে, সে জন্য চালক ও সাধারণ নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে।”

ডিএমপি জানিয়েছে, মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত মগবাজার-মালিবাগ ও তেজগাঁও-মৌচাকমুখী রাস্তাগুলোতে ধীর গতিতে যান চলাচল করতে হতে পারে। নগরবাসীর ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট বিভাগ দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে।

ডিএমপি কর্তৃপক্ষ নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছে, রাস্তার মেরামত কাজ সাময়িক অসুবিধা সৃষ্টি করলেও এটি সম্পন্ন হলে যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026