1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

ভোটার সেবা জোরদারে ২৪ জেলায় সার্ভার স্টেশন ভবন নির্মাণে ভূমি চাইল ইসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) জেলা ও উপজেলা পর্যায়ে সার্ভার স্টেশনসহ নতুন অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে ২৪ জেলা প্রশাসকের (ডিসি) কাছে ভূমি বরাদ্দের আবেদন জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ নভেম্বর) ইসির গবেষণা ও প্রকাশনা শাখার উপপ্রধান (উপসচিব) মুহাম্মদ মোস্তফা হাসানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “নির্বাচনী ডাটাবেজের জন্য উপজেলা/থানা, জেলা ও আঞ্চলিক সার্ভার স্টেশন নির্মাণ এবং জেলা সার্ভার স্টেশন ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ” শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ডিপিপি (Development Project Proposal) নিয়ে পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রয়োজনীয় ভূমি বরাদ্দ প্রাপ্তির পর প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া শুরু করা হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র বিতরণ এবং অন্যান্য সেবামূলক কার্যক্রম নির্বিঘ্ন করতে উপজেলা ও জেলা নির্বাচন অফিস ভবনগুলো নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে নতুন ভবন নির্মাণের জন্য ভূমি বরাদ্দের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।

ইসি জানায়, প্রস্তাবিত প্রকল্পের আওতায় একটি আঞ্চলিক নির্বাচন অফিস, দুটি জেলা নির্বাচন অফিস এবং ৩২টি উপজেলা নির্বাচন অফিস ভবন (সার্ভার স্টেশন) নির্মাণের পরিকল্পনা রয়েছে। এজন্য দ্রুততম সময়ে ভূমি বরাদ্দ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অনুকূলে সিনিয়র সচিব বরাবর পত্র পাঠানোর নির্দেশও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

যে ২৪ জেলা প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়েছে, তারা হলেন— ঢাকা, গাজীপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, দিনাজপুর, বরগুনা, মেহেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।

ইসি নির্দিষ্ট করেছে, ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসের জন্য ন্যূনতম ২৫ শতাংশ ভূমি, গাজীপুর ও মাদারীপুর জেলা নির্বাচন অফিসের জন্য ন্যূনতম ২০ শতাংশ ভূমি, এবং ৩২টি উপজেলা নির্বাচন অফিসের জন্য প্রতিটি ক্ষেত্রে ন্যূনতম ১০ শতাংশ ভূমি প্রয়োজন হবে।

ভূমি চাওয়া ৩২টি উপজেলা হলো— লৌহজং, গাজীপুর সদর, সালথা, ডাসার, কালুখালী, শাহজাহানপুর, নলডাঙ্গা, চৌহালী, বিরল, তালতলী, মুজিবনগর, কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই, তিতাস, আশুগঞ্জ, বিজয়নগর, হাইমচর, মতলব উত্তর, কমলনগর, বেগমগঞ্জ, সেনবাগ, সুবর্ণচর, কর্ণফুলী, সন্দ্বীপ, কক্সবাজার ঈদগাঁও, গুইমারা, দক্ষিণ সুরমা, শায়েস্তাগঞ্জ, জুড়ী, শান্তিগঞ্জ, দিরাই ও মধ্যনগর।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব সার্ভার স্টেশন ভবন নির্মাণের মাধ্যমে জাতীয় ডাটাবেজ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে ভোটার তথ্য সংরক্ষণ, হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র সেবা এবং স্থানীয় নির্বাচন ব্যবস্থাপনা দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

প্রকল্পটি অনুমোদন হলে সারাদেশে ইসির তথ্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রশাসনিক দক্ষতা এবং জনসেবা কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026