1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

মিরপুরের বৃহত্তর এলাকায় গ্যাস নেই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ২৬৩ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরের বৃহত্তর এলাকায় আজ শুক্রবার সকাল থেকে গ্যাস নেই। এতে ভোগান্তি পোহাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

মেট্রোরেলের কাজের জন্য গ্যাস লাইন সংস্কারের অংশ হিসেবে গ্যাস বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, রোকেয়া সরণি, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ৭, মিরপুর ৯, মিরপুর ১০, মিরপুর ১১, মিরপুর ১৩, মিরপুর ১৪, পল্লবী, কালশী, ইব্রাহিমপুর, কাফরুল প্রভৃতি এলাকায় আজ সকাল থেকে গ্যাস নেই।

ভুক্তভোগী ব্যক্তিরা বলছেন, গত ছয় মাস ধরে মাঝেমধ্যে এভাবে গ্যাস বন্ধ রাখা হচ্ছে। গ্যাস বন্ধ রাখার ঘোষণা কখনো প্রচার করা হচ্ছে, কখনো হচ্ছে না।

গত বুধবার রাতে সংশ্লিষ্ট এলাকার অনেকে ফোন করে জানতে চান, গ্যাস বন্ধ থাকার বিষয়ে আগাম ঘোষণার কোনো তথ্য আছে কি না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির জরুরি নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করা হলে জানানো হয়, গ্যাস বন্ধ করা হলে আগেই মাইকিং করা হবে।

মিরপুর ১৪ নম্বর এলাকার বাসিন্দা রিতা দেবনাথ বলেন, তাঁরা প্রচারমাধ্যম থেকে জানতে পারেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না। তাই তাঁরা সেভাবে প্রস্তুতি নেন। কিন্তু রাত ১১টায়ও গ্যাস ছিল। আজ সকালে গ্যাস পাওয়া যায়নি।

শেওড়াপাড়ার বাসিন্দা কবিরুল ইসলাম বলেন, গ্যাস থাকবে না মর্মে তাঁদের এলাকায় মাইকিং করা হয়নি। গ্যাস না থাকায় সকালে রান্না করা যায়নি।

মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা আহসান হাবিব বলেন, গ্যাস না থাকায় রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করতে হয়েছে। রেস্তোরাঁয় দীর্ঘ সারি ছিল। আবার খাবারের দামও রাখা হয়েছে বেশি।

মিরপুর ১৩ নম্বরের এক বাসিন্দার ভাষ্য, গ্যাস না থাকার বিষয়ে তাঁর এলাকায়ও মাইকিং করা হয়নি।

তিতাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ বলেন, পাঁচটি এলাকায় সংস্কারকাজের জন্য গতকাল রাতে গ্যাস বন্ধ করা হয়। রাতেই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। তবে আজ দ্রুত গ্যাস চলে আসবে।

আশরাফের ভাষ্য, গ্যাস বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করার জন্য বলা হয়েছিল। কাজটি ঠিকভাবে করা হয়েছে কি না, তার খবর নেবেন তিনি।

তিতাসের এই কর্মকর্তা বলেন, মেট্রোরেলের কাজের জন্য লাইন সংস্কার করতে গিয়ে বারবার গ্যাস বন্ধ করতে হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026