1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

সালমান খানের বিরুদ্ধে বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্যের অভিযোগে আইনি নোটিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

বলিউড তারকা সালমান খান নতুন এক আইনি ঝামেলায় পড়েছেন। ভারতের রাজস্থানের কোটার সুরক্ষা আদালত তাকে এবং একটি পান মশলা সংস্থাকে নোটিশ জারি করেছে। অভিযোগ করা হয়েছে, সংস্থার বিজ্ঞাপনে ‘কেশরযুক্ত এলাচ’ বা ‘কেশর মেশানো পান মশলা’ বলা হলেও সাধারণ ক্রেতাদের প্যাকেটে ব্যবহৃত কেশরের পরিমাণ বাস্তবসম্মত নয় এবং এটি ভ্রান্ত তথ্য প্রচার করছে।

এই অভিযোগ করেছেন রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি। তিনি বলেন, বিজ্ঞাপনের মাধ্যমে যুবসমাজ প্রলুব্ধ হচ্ছে, কারণ তারা মনে করছে পণ্যটি কেশরযুক্ত, অথচ প্রকৃতপক্ষে তা স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

ইন্দরমোহন সিং হানি সালমান খানের জাতীয় পুরস্কারগুলো প্রত্যাহারের কথাও উল্লেখ করেছেন। সালমান আগে ‘চিল্লার পার্টি’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন।

এর আগে সালমান রাজশ্রী ইলাইচির বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। যদিও সরাসরি পান মশলার বিজ্ঞাপনে তাকে দেখা যায়নি, তবে জনসাধারণের মনে দুটি পণ্যের সঙ্গে তার সংযোগ তৈরি হয়েছে।

মামলার শুনানি আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026