1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিমান দুর্ঘটনায় মৃত্যুতে পরিবার পাবে ১ কোটি ৪০ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ২৫৯ বার দেখা হয়েছে

আকাশপথে যাত্রী ও তার মালামালের সুরক্ষায় ক্ষতিপূরণের বিষয়ে একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯) আইন, ২০১৯’ নামে খসড়া আইনটি মন্ট্রিল কনভেনশন অনুযায়ী তৈরি করা হয়েছে। এই আইন কার্যকর হলে দুর্ঘটনায় নিহতদের পরিবার এক কোটি ৪০ লাখের মতো টাকা পাবেন। সোমবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় ক্ষতিপুরণের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তারা যে ক্ষতিপূরণ পেয়েছে তা খুবই সামান্য। এটা মন্ট্রিল কনভেনশনের আওতায় হলে অনেকগুণ বেশি হত। কমপক্ষে জনপ্রতি এক কোটি ৪০ লাখ টাকার মত পেতেন। কিন্তু সেটা পাননি, ১২ হাজার ডলারের মতো পেয়েছেন।’

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘আইনের মূল ফোকাসটা হচ্ছে বিমানযোগে যাত্রী, ব্যাগেজ ও কার্গো পরিবহন- এগুলোর ক্ষেত্রে মৃত্যু বা ক্ষয়ক্ষতির ক্ষেত্রে আমরা যেন প্রতিকার পেতে পারি।’

বিশ্বব্যাপী বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা ১৯৯৯ সালের আগে পরিচালিত হতো ওয়ারশ কনভেনশন দিয়ে। এরপর মন্ট্রিল কনভেনশনের মাধ্যমে বিমান পরিবহন কর্তৃপক্ষের দায়িত্ব এবং যাত্রীর সুরক্ষা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থা হয়। বাংলাদেশ ২০০৩ সালে মন্ট্রিল কনভেনশনে সই করলেও তা সক্রিয় করার জন্য রাষ্ট্রীয় অনুমোদন (র‌্যাটিফাই) না দেওয়ায় ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত হত পুরনো ওয়ারশ কনভেনশন অনুযায়ী।

এই আইন না থাকায় আইন না থাকায় এতোদিন এই সুবিধা দেয়া যায়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026