1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আমাজনের আগুন নেভাতে ২ কোটি ডলার পেলো ব্রাজিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ২১৫ বার দেখা হয়েছে

অ্যামাজন অরণ্যের বিধ্বংসী আগুন নেভাতে ২.২ কোটি ডলার সাহায্য করবে জি-৭ রাষ্ট্রসমূহ, সোমবার জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্র। ফ্রান্সের বিয়ারিৎজের বৈঠকে এই মর্মে চুক্তিবদ্ধ হয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও আমেরিকা।

সাহায্যের অর্থ-অবিলম্বে পাঠানো হবে বলে জানিয়েছেন ম্যাক্র। শুধু তাই নয়, আগুন নেভানোর উদ্দেশে অ্যামাজনে সেনা সাহায্য পাঠাতেও প্রস্তুত ফ্রান্স, জানিয়েছেন প্রেসিডেন্ট।

গত শুক্রবার অ্যামাজনের অরণ্যে ধারাবাহিক অগ্নিকাণ্ডকে ‘আন্তর্জাতিক সংকট’ বলে ট্যুইট করেন প্রেসিডেন্ট ম্যাক্র। তাঁর মতে, আসন্ন জি-৭ সম্মেলনে অ্যামাজন অরণ্যের আগুনকে আলোচ্য বিষয়বস্তুর তালিকায় অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ কাশ্মীরে ফোন সেবা বন্ধ থাকলে ক্ষতি নেই: গভর্নর

এদিকে আগুনের গ্রাসে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে ব্রাজিল সরকারের ভূমিকা নিয়ে প্রতিবাদ ও সমালোচনায় তোলপাড় গোটা বিশ্ব। সমালোচকদের আক্রমণের নিশানায় পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জ্যাইর বলসোনারো। বেশ কিছু দিন যাবতই অ্যামাজনের জঙ্গলে নির্বিচারে গাছকাটা নিয়ে তাঁকে কাঠগড়ায় তুলছেন পরিবেশবিদরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026