1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

‘দলের অস্তিত্ব রক্ষার স্বার্থেই বিএনপি নির্বাচনে আসবে’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ২৬২ বার দেখা হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কাউকে ডেকে এনে নির্বাচনে অংশগ্রহণ করাবে না। পরপর দু’বার জাতীয় নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিলেরও আশঙ্কা রয়েছে। বিএনপি যত কথাই বলুক দলের অস্তিত্ব রক্ষার স্বার্থেই এবার তারা নির্বাচনে আসবে।

শুক্রবার দুপুরে নোয়াখালী সদরের নেয়াজপুরে ভুলুয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিএলএফ’র ডেপুটি কমান্ডার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মমিন উল্লাহ’র কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়ার কিছু নেই, বিএনপি নিজেদের দরকারেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, ভুলুয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবু জাফর মো. হারুন, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও নেয়াজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এএইচএম বাহাদুর প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026