1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

আসন্ন জাতীয় নির্বাচনে আরও ১৬ দেশি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত হতে যাওয়া ১৬টি সংস্থার নিবন্ধনের বিষয়ে কারও কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা আগামী ২৭ নভেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট আবেদনগুলো ইসি সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর আগারগাঁও, ঢাকায় দাখিল করতে হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইসির পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের আবেদনসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই শেষে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে এই ১৬টি সংস্থাকে নিবন্ধনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত কোনো দাবি বা আপত্তি নির্ধারিত সময়ের মধ্যে জানানো হলে তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন।

এর আগে গত ৬ নভেম্বর নির্বাচন কমিশন ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল। নতুন ১৬টি সংস্থা যুক্ত হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশি সংস্থার মোট সংখ্যা দাঁড়াল ৮২টি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, পর্যবেক্ষক নিবন্ধন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জনগণের আস্থা বৃদ্ধি করা। নিবন্ধিত সংস্থাগুলো নির্বাচনের দিন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া, গণনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনোত্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

ইসি সূত্রে জানা যায়, পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর পূর্বের কাজের অভিজ্ঞতা, সাংগঠনিক কাঠামো, আর্থিক সক্ষমতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা বিবেচনা করা হয়। যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে যেসব সংস্থা যোগ্যতা অর্জন করে, তাদেরই নিবন্ধন অনুমোদন দেওয়া হয়।

নির্বাচন কমিশন ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিবন্ধন প্রক্রিয়াও শুরু করেছে। কমিশন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাস থেকে আবেদন জমা পড়েছে, যা যাচাইয়ের পর অনুমোদন দেওয়া হবে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে। তারা বলেন, পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচন ব্যবস্থাপনায় অনিয়ম বা অসঙ্গতি রোধে ভূমিকা রাখবে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে।

ইসি সূত্র মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী কমিশন ধাপে ধাপে প্রস্তুতি কার্যক্রম এগিয়ে নিচ্ছে, যার অংশ হিসেবেই পর্যবেক্ষক নিবন্ধনের এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026