1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ঢাকা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

ঢাকা: রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ সৃষ্টি হওয়ায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, “ঢাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার।”

এ সংবাদ সম্মেলনটি বিকেল পৌনে ৪টায় ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীতে ১৩ নভেম্বর থেকে ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সামনে রেখে বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে, এসব ঘটনার পেছনে কে বা কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026