1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ১৯৩ বার দেখা হয়েছে

রাজধানীর ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শনিবার রাত সোয়া নয়টায় ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এ এস আই (এ বি) শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল ইসলাম (৪০)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘আমরা শুনেছি সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের উপর থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে। এ ঘটনায় একজন কনস্টেবল আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026