1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ডেস্ক

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতাল ভর্তি ১ হাজার ১৩৯ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৮৯ জন, রাজশাহী বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৮২ জন, রংপুর বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৫ জন এবং সিলেট বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে ১ হাজার ৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৭৭ হাজার ৯৮৯ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৮১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৩ জনের।

তুলনামূলকভাবে, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন। ২০২৩ সালের পুরো বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৭০৫ জন এবং হাসপাতাল ভর্তি হয়েছে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং হাসপাতাল ব্যবস্থাপনা শক্তিশালী করতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026