1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ, চিকিৎসাধীন সিএমএইচে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে


বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে গত ২৭ অক্টোবর রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। বর্তমানে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।

হাসান মাসুদের শারীরিক অবস্থার বিষয়ে খানিকটা গোপনীয়তা বজায় রেখেছে তার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে এক সময়কার পরিচিত মুখ হাসান মাসুদ জনপ্রিয়তা অর্জন করেন একের পর এক হিট নাটকে অভিনয় করে। দীর্ঘদিন ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার পর, সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন।

হঠাৎ অসুস্থতার কারণে নাটকের শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। অভিনেতার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। তারা দ্রুত তার আরোগ্য কামনা করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026