1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাইর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ঢাকার একটি আদালত রোববার (১৬ নভেম্বর) জানায়, মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল। তবে তারা হাজির না হওয়ায় ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেপ্তারের সঙ্গে সম্পর্কিত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে মেহজাবীন চৌধুরী বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে তার নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার আশ্বাস দেন। এই আশ্বাসের বিনিময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ৭৭ লাখ টাকা প্রদান করা হয়। তবে মেহজাবীন এবং তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায়, বাদী বিভিন্ন সময়ে টাকা ফেরতের জন্য যোগাযোগ করলে ‘আজকে দেবো কালকে দেবো’ বলে সময়সীমা দীর্ঘায়িত করা হয়।

পরবর্তীতে, গত ১১ ফেব্রুয়ারি বিকেলে টাকা দাবি করতে গেলে আসামিরা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসার জন্য বাদীকে ডাকেন। ঘটনাস্থলে গিয়ে বাদী অভিযোগ করেন, মেহজাবীন, তার ভাই এবং অজ্ঞাতনামা ৪–৫ জন ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাঁকে জীবননাশের হুমকি দেন। তারা বলেন, “এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব।”

এই ঘটনার পর বাদী সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে, থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। এরপর আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তামিল প্রতিবেদন দাখিলের জন্য নির্দিষ্ট তারিখ ধার্য করেছে। এই মামলার রায় বা আদালতের পরবর্তী কার্যক্রমে মামলার বিষয়বস্তু ও অর্থের আদায় প্রভাবিত হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026