1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

গুলশানে তিনটি স্পা সেন্টারে অভিযান, আটক ১৯

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ২২০ বার দেখা হয়েছে

রাজধানীর গুলশানে তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। আজ রোববার রাত আটটার দিকে এ অভিযান চালানো হয়। তিনটি স্পা সেন্টারই সিলগালা করে দিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন নারী। আটক তিন পুরুষ স্পা ও বডি ম্যাসাজ সেবা নিতে এসেছিলেন বলে জানা গেছে। আটক নারীরা সবাই ওই তিন স্পা সেন্টারের কর্মী।

গুলশান ১ এর নাভানা টাওয়ারে ওই তিনটি স্পা সেন্টারেরই অবস্থান। টাওয়ারের ১৯ তলায় অবস্থিত ‘লাইফ স্টাইল’, ২০ তলায় ‘রেসিডেন্স সেলুন অ্যান্ড স্পা’ ও ২১ তলায় অবস্থিত ‘ম্যানগো স্পা’। অভিযানের পর তিনটি সেন্টারই সিলগালা করে দিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, সেবা দেওয়ার নামে স্পা ও বডি ম্যাসাজ সেন্টারগুলোতে অসামাজিক কার্যকলাপ হচ্ছিল এমন অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পুলিশের গুলশান জোনের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।

কী অভিযোগে এ অভিযান, জানতে চাইলে ডিসি সুদীপ কুমার বলেন, স্পা ও ম্যাসাজের নামে এখানে অসামাজিক কার্যকলাপ চলছিল, যা আইনত অবৈধ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026