1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

অনুমতি পেলে মে দিবসের সমাবেশ করবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ২০৮ বার দেখা হয়েছে

মে দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। তবে পুলিশের অনুমতি না থাকায় বরাবরের মতো ১ মে এই সমাবেশ হচ্ছে না। এ অবস্থায় অনুমতি সাপেক্ষে ২ বা ৩ মে দলটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আগ্রহী। এই সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।
১ মে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিএনপি। অনুমতির বিষয়ে অগ্রগতি জানতে আজ বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায়।
প্রতিনিধি দলে থাকা বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, ১ মে কোনো রাজনৈতিক দলকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। ওই দিনটি শ্রমিকদের জন্য থাকবে।
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ তাদের বলেছে, ২ বা ৩ মে বা পরবর্তী যেকোনো দিন সমাবেশ করার জন্য বিএনপি আবেদন করলে তারা তা বিবেচনা করবে।
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ২ বা ৩ মে—যেদিনই অনুমতি মিলবে, সেদিন তাঁরা সমাবেশ করবেন।
সাধারণত ১ মে রাজধানী বা তার আশপাশে শ্রমিক দলের আয়োজনে সমাবেশ হয়। এই সমাবেশ খালেদা জিয়া উপস্থিত থাকেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026