1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নতুন প্রজন্মকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে —শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ২৫০ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভবিষ্যৎ নির্মাণের জন্য শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই নতুন প্রজন্মকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে। ভালভাবে লেখাপড়া করে নিজের জীবনকে সার্থক করার পাশাপাশি দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। জ্ঞান-প্রযুক্তি ও দক্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে।
তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই, বৃত্তি, উপবৃত্তিসহ নানা ধরনের সুযোগ দেয়া হচ্ছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। এ প্রজন্মই হবে আধুনিক বাংলাদেশ নির্মানের কারিগর। তারা সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। ২০২১ সালের মধ্যে সরকার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ নির্মাণ করতে চায়। এজন্য নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি এ সময় দেশে শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং মানোন্নয়নের জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, সরকারের একার পক্ষে এ বিশাল কাজ সম্পন্ন করা কঠিন।
শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ আলমগীর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ্ব আবদুল কাদির মোল্লা এবং সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বক্তৃতা করেন।
পরে শিক্ষামন্ত্রী মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ১১১ জন ছেলেমেয়েকে বৃত্তি প্রদান করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026