1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মৌসুমি বায়ুর প্রভাবে ঝরছে বৃষ্টি আরও ঝরবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২২৯ বার দেখা হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় বেলা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি ঝরেছে একটানা প্রায় আড়াই ঘণ্টা। তবে বেশির ভাগ সময়ই হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ঢাকার নিচু এলাকা ও কিছু কিছু সড়কে পানি জমে যায়। আর এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস বলছে, এখন মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি বা ভারী বৃষ্টিপাত হবে। ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ থেমে থেমে বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, মৌসুমি বায়ু বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর একটি অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বেশির ভাগ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026